বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

রংপুরে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এর মধ্যে অটো রিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটো রিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটো রিকশা প্রবেশ করবে। তাই যানযট নিরসন ও জনসাধারণ নিরাপদে বাজারে যাতায়াত করতে পারে এ লক্ষে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

রমজানের দ্বিতীয় দিনে রংপুর নগরীর লক্ষী সিনেমা হল মোড়, গোমস্তপাড়া মোড়, জীবনবীমা মোড়, লায়ন্স স্কুল এন্ড কলেজ মোড়, বেগম রোকেয়া কলেজ মোড়সহ  বেশ কয়েকটি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে নগরবাসী যানজট নিরসনে ট্রাফিক বিভাাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বেলাল হোসেন বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানযট নিরসনের লক্ষে রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার নুরে আলম মিনার নির্দেশক্রমে নগরীর বিভিন্ন পয়েন্টে এই চেকপোস্ট বসানো হয়েছে। জনসাধারণের সুবিধার্থে পুরো রমজান মাসে যানজট নিরসন ও  নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit