মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিমান অবতরণ করালেন যাত্রী!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানের পাইলট। এ সময় ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসেন যাত্রীর আসনে বসে থাকা অন্য বিমানের এক পাইলট।

তারই সাহায্য নিয়ে সহকারী পাইলট বিমানটিকে নিরাপদে নামিয়ে আনেন। বুধবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে। খবর সিএনএনের।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রীবাহী বিমানটি লাস ভেগাস থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট ককপিটে অসুস্থ হয়ে পড়েন।

বিমান চালানোর মতো অবস্থা ছিল না তার। জরুরি ভিত্তিতে বিমানটিকে লাস ভেগাসে আবার ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় সহকারী পাইলট এবং বিমানকর্মীদের।

পাইলটের অসুস্থতার খবর যাত্রীদের মধ্যে চাউর হতেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিমানেই ছিলেন অন্য বিমানের এক পাইলট। তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে তিনি যোগাযোগ রেখে সহকারী পাইলটকে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র ক্রিস পেরি বলেন, ওই বিমানেই অন্য বিমান সংস্থার এক পাইলট ছিলেন। তিনি ফ্লাইট ডেকে ঢুকে সহকারী পাইলটকে সহযোগিতা করেছেন।

লাস ভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তার পরই তিনি অচেতন হয়ে পড়েন। বিমানটিকে নিরাপদে নামিয়ে আনার জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিমানটি আকাশে ১ ঘণ্টা ১৭ মিনিট ছিল। তার পর লাস ভেগাসে নামিয়ে আনা হয়। পাইলট কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফেডেরেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit