শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে নিউজিল্যান্ডের বড় জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। লঙ্কানদের ৭৬ রানে অলআউট করে ১৯৮ রানে জিতেছে টম ল্যাথামের দল।

অকল্যান্ডের ইডেন পার্কের এই ম্যাচে লঙ্কানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কিউইরা। ১৯৮ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

অ্যাঙ্গেলো ম্যাথুজ (১৮), চামিকা করুণারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি কোনো লঙ্কান ব্যাটার। ডাক মেরেছেন কুশল মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কার ব্যাটাররা মুলত নাকাল হয়েছেন পেসার হেনরি শিপলির বোলিংয়ে। ৭ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট পেয়েছেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন খেলেন ৪৯ বলে ৫১ রানের ইনিংস। রাচিন রবিন্দ্র ৪৯ ও ড্যারিল মিচেল ৪৭ রান করেন। এছাড়া গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৯ রান। ম্যাচসেরা হয়েছেন শিপলি।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit