বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

তৃতীয় কন্যার বাবা হলেন জাকারবার্গ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও কন্যাসন্তানের বাবা হলেন ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিষয়টি জানান জাকারবার্গ। 

ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’ খবর ডেইলি মেইলের।

ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় একবাহুতে ভর দিয়ে অরেলিয়ার পাশে শুয়ে আছেন তিনি। মেয়েকে তাকিয়ে দেখছেন অপলক। তার চোখমুখে তৃপ্তির হাসি।

মা ড. প্রিসিলা চ্যানের সঙ্গে অরেলিয়ার আরো একটি ছবিও পোস্ট করেন জাকারবার্গ। সেখানে দেখা যায় শিশুটিকে বুকের খুব কাছে জড়িয়ে ধরে আছেন প্রিসিলা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তারা। দীর্ঘদিন লিভইন করার পর ২০১২ সালে  বিয়ে করেন মার্ক ও প্রিসিলা।  

২০১৫ সালে এ  টেক জায়ান্ট ও তারকা দম্পতির প্রথম মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়।  ২০১৭ সালে দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম হওয়ায় মাসের নামানুসারে মেয়েরও নাম রাখেন আগস্ট।  এরপর গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ তার স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit