সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

লুকাকুর হ্যাটট্রিকে বিধ্বস্ত সুইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : অন্যতম ফেভারিটের তকমা নিয়েই কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল বেলজিয়াম। তবে হয়েছিল শোচনীয় বিদায়! বছরের অধিকাংশ সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির এমন পরিণতি নিয়ে ট্রলও কম হয়নি। অবশ্য আসরটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি দলের অন্যতম প্রধান তারকা রোমেলো লুকাকু। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে নেমেই তিনি হ্যাটট্রিক করেছেন। আর তাতেই ৩-০ গোলে উড়ে গেছে সুইডেন।

শুক্রবার (২৪ মার্চ) ডমেনিকো টেডেস্কো’র অধীনে প্রথমবারের মতো খেলতে নামে বেলজিয়াম। ম্যাচের প্রথমার্ধে বেলজিয়ামকে প্রথম লিড এনে দেন লুকাকু। এই ইন্টার মিলান তারকার সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্সও বেশ দুর্দান্ত। সুইডিশ ডিফেন্ডারদের অতিরিক্ত স্পেস দেওয়ার খেসারত ভালোভাবেই দিতে হয়েছে। যা মোক্ষমভাবে কাজে লাগিয়েছেন লুকাকু। অন্যদিকে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় সুইডেন ফরোয়ার্ডরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও হ্যাটট্রিক গোল করেন লুকাকু। এ নিয়ে ১০৫ আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা ৭১টি। 

ম্যাচের ৭৩তম মিনিটে মাঠে নামেন ইব্রাহিমোভিচ। ইউরো বাছাইয়ে খেলতে অবসর ভেঙে তাকে দলে ফেরানো হয়। এর আগে তিনি অবসর নিলেও দেশের জার্সিতে নির্ভরযোগ্য কোনো নতুন তারকা না ওঠায় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit