মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বাবা সাইফকে যেভাবে ব্ল্যাকমেইল করতেন সারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সারা আলি খানের সিনেমা ‘গ্যাসলাইট’ শিগগিরই মুক্তি পাচ্ছে। এই সিনেমার প্রচার চলছে বড় পরিসরে। চষে বেড়াচ্ছেন বিভিন্ন অঞ্চলে। ফলে গণমাধ্যমের সাক্ষাৎকারের একাধিক মুখোমুখি হতে হচ্ছে তাকে। সম্প্রতি তেমনই এক সাক্ষাৎকারে জানালেন, বাবা সাইফ আলি খানকে কীভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি।

এ নিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়, সারা বলেন, আমিও অনেক সময় বাবা-মাকে আমার শিকার বানিয়েছি, ব্ল্যাকমেইল করেছি। তখন আমার বয়স ১১, বাবার কাছে গিয়ে বলেছি, আব্বা, এখানে মা নেই, আমাদের তাই এটা দিতেই হবে। আবার যখন আমার বয়স ১৫ তখন গিয়ে বলেছি, আব্বা তুমি আমাদের সঙ্গে থাকো না, তাই এটা আমাদের চাই।

এর আগে এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেছিলেন, আমি ছোট থেকেই অনেক পরিপক্ব ছিলাম। যখন আমার ৯ বছর বয়স, তখনই বুঝতাম, বাবা-মা একসঙ্গে সুখে নেই। বরং তারা আলাদা থাকার পর থেকে অনেক হাসিখুশি জীবন কাটিয়েছেন। প্রথম ১০ বছরে আমি মায়ের মুখে হাসি দেখিনি, যেটা বাবার থেকে আলাদা হওয়ার পর দেখেছি। যদি দুটি পৃথক বাড়িতে বাবা-মাকে সুখী দেখি, তা হলে আমরা দুঃখ কেন পাব! সাইফ-অমৃতার বিচ্ছেদের পর সারা ও ইব্রাহিমকে বড় করেন অমৃতা, তবে সাইফের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ ছিল।

১৯৯১ সালের জানুয়ারিতে বিয়ে করেন সাইফ ও অমৃতা। ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সারার জন্ম ১৯৯৫ সালের ১২ আগস্ট এবং ইব্রাহিমের জন্ম ২০০১ সালের ৫ মার্চ । ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বর্তমানে তাদেরও দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit