সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। আজ শনিবার এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য প্রকাশ করে ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের শুরু থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম নয়।

বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দু’টি টিকিট সংগ্রহ করতে পারবেন। আয়ারল্যান্ড সিরিজ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit