রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ ইউক্রেনীয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে অন্তত ৫ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি এবং বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হন। এদিকে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আরও একজন নিহত হয়েছেন বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় আহত হয়েছেন ৪ জন। অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পালটা আক্রমণে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের সেনারা।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আলেকজান্দার সাইরাসকি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘বাখমুতে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে তাদের আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগিরই আমরা এ সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তা-ই করেছি।’

গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাখমুত ঘিরে ব্যাপক যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit