মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শুধুই বন্ধুত্ব নাকি প্রেমও করতেন জিৎ-কোয়েল?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ‘সাথী’ ছবির হাত ধরেই ডেবিউ করার কথা ছিল কোয়েলের। কিন্তু বাবা রঞ্জিৎ মল্লিক বেঁকে বসায় তা হয়নি। তবে ভাগ্যচক্রে ‘নাটের গুরু’র নায়কও সেই জিৎ-ই ছিলেন। এরপর ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’, ‘১০০% লাভ’ সহ বহু সুপারহিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দু’জনে। সময়ের সঙ্গে বেড়েছে জিৎ-কোয়েল জুটির জনপ্রিয়তাও।

একসঙ্গে এত সিনেমায় কাজ করতে করতে জিৎ এবং কোয়েলের সম্পর্কও বেশ ভালো হয়ে ওঠে। সহকর্মী থেকে দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। তাদের মজবুত অফস্ক্রিন সম্পর্কের ছায়া অনস্ক্রিনেও প্রতিফলিত হতো। এরপর থেকেই শোনা যেতে থাকে, জিৎ-কোয়েল নাকি প্রেম করছেন। যার প্রভাব পড়েছিল জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্কেও।

শোনা যায়, জিৎ এবং স্বস্তিকা নাকি প্রেম করতেন। কিন্তু কোয়েলের সঙ্গে জিতের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সন্দেহ দানা বাঁধে অভিনেত্রীর মনে। তিনি ভেবেছিলেন, কোয়েলের সঙ্গে জিতের বিয়ে হতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, কোয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বিচ্ছেদ হয়েছিল জিৎ-স্বস্তিকার।

তবে বাস্তবটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। জিতের সঙ্গে কোয়েলের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, এই দুই তারকার ‘বন্ধন’ ছিল স্রেফ বন্ধুত্বের। বন্ধুত্ব ছাড়া তাদের মধ্যে কোন রকম প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। জিৎ এবং কোয়েল দু’জনেই এমন শিল্পী যাদের ব্যক্তিগত জীবনে কখনো কোন কলঙ্কের দাগ লাগেনি।

টলিপাড়ার এই দুই তারকাই এখন নিজেদের পার্টনারকে নিয়ে সুখে সংসার করছেন। ২০১১ সালে মোহনা রতনানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জিৎ। পরের বছর জন্ম হয় তাদের মেয়ে নবন্যার। অপরদিকে কোয়েলও প্রযোজক নিসপাল সিং এবং ছেলে কবীরকে নিয়ে সুখে সংসার করছেন।

সূত্র: বং ট্রেন্ড

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit