শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

জাতিসংঘ পানি সম্মেলনে প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন। আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২২ মার্চ বুধবার বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, তিনি বৃহস্পতিবার বাংলাদেশ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফোরাম সোর্স টু সি’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘ফোরাম সোর্স টু সি এ্যাপ্রোস’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরে পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit