সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মনিটরিং থাকার পরেও নিত্যপণ্যের বাজার চড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রমজানের প্রথমদিন ভোক্তা অধিকারের বাজার মনিটরিং সত্ত্বেও নিত্যপণ্যের বাজার চড়া। তরমুজ, খেজুরসহ দেশি বিদেশি সব ফলের বাজার ঊর্ধ্বমুখী। সব ধরনের মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০টাকা বেশি। চার বড় কোম্পানি ব্রয়লার মুরগির দাম ১৯৫ টাকা করার ঘোষণা দিলেও বাজারে এর প্রভাব এখনো পড়েনি।

রমজানের প্রথম দিনের বাজার। একদিন আগে ব্রয়লার মুরগির দাম ফার্ম থেকে ১৯৫টাকা নির্ধারণ করা হলেও বাজারে আগের ২৬০টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৭শ আর কক মুরগি ৩৮০টাকায় বিক্রি হচ্ছে। 

সবধরনের মাছের দামও বাড়তি। বিক্রেতারা জানান, মাছের যোগান কম, চাহিদা বেশি। 

রমজানের আগে থেকেই চড়া ফলের বাজার। বিশেষ করে খেজুরের দাম বেড়েছে অস্বাভাবিক। শুধু খেজুরই নয়, দেশি-বিদেশি সব ধরনের ফলের দাম বেশি। দেশি তরমুজ কেজিতে বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না বিক্রেতারা। 

দাম বেড়েছে লেবু, শশা, কলাসহ বেশিরভাগ পণ্যের। বড় সাইজের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকায় ।

পণ্যের দরে লাগাম না থাকায় বিপাকে ক্রেতারা। 

এদিকে, বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা জানান, কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বাজার কমিটিকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit