বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

সরকারি হজ নিবন্ধনে আগ্রহ কম, এখনো ৩৪ শতাংশ আসন খালি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : হজ নিবন্ধনের সময় পঞ্চম দফায় বাড়িয়ে আগামী ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। বেসরকারি নিবন্ধনের সংখ্যা আস্তে-ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ১৬৪ জন হজযাত্রী। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সেই হিসাবে সরকারিভাবে হজ করার কথা রয়েছে ১৫ হাজার। এখনো ফাঁকা রয়েছে ৫ হাজার ১৫২ জনের কোটা; যা সরকারি মোট কোটার ৩৪ শতাংশ আসন খালি রয়েছে। 

হজ নিবন্ধনের সরকারি পোর্টাল অনুযায়ী তৃতীয় দফার শেষ সময় গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৩২৬ জন নিবন্ধন করেছেন। ২৩ মার্চ বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত হজের সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৫ হাজার ৯৭১ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ এবং বেসরকারিতে নিবন্ধনের করেছেন ১ লাখ ৬ হাজার ১২৩ জন।

পর্যালোচনা করে দেখা গেছে, ১ সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন ১৬৪ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৭৯৭ জন। চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ মাত্রারিক্ত বাড়ানো নিয়ে দেশে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ পরিস্থিতিতে হজের প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিলেও হজযাত্রীদের আগ্রহ দেখা যাচ্ছে না।

এবার হজ করতে আগ্রহী প্রাক-নিবন্ধন করেছেন প্রায় আড়াই লাখ মুসলমান। কিন্তু এখন চূড়ান্ত নিবন্ধনে এসে হজযাত্রী পাওয়া যাচ্ছে না। এবার সরকারি-বেসরকারি নিবন্ধনের সময় গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। পঞ্চম দফায় সময় বৃদ্ধি করে প্রায় আড়াই মাস পার হয়ে গেলেও প্রত্যাশিত হজের যাত্রী মিলছে না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit