শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

‘মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের হাইকমিশনে গিয়ে বিএনপি মনে করছে ভারত জয় করেছে। গুলশান, বনানী বিভিন্ন জায়গায় ব্রেক ফাস্টে গিয়ে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা করছে তারা। বিএনপির দশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, নেতাও ভুয়া। তিনি বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। বিএনপি একটি অবৈধ দল। ফখরুল হচ্ছে অবৈধ মহাসচিব। তার পদত্যাগ করা উচিত।

ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, খারাপ ছেলে-মেয়েদের ছাত্রলীগে কোনো দরকার নেই। যে কমিটি কাজ করে না চাঁদাবাজি করে, সেই কমিটির কোনো দরকার নেই। ছাত্রলীগে এখনো অনেক পঁচা গলিত অংশ রয়ে গেছে, তাদের বাদ দিতে হবে। তিনি বলেন, ছাত্রলীগকে নিয়ে গর্ব করি। কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগ নিয়ে এমন কিছু শুনি তখন খুব খারাপ লাগে। অপকর্মের সাথে জড়িত এমন কাউকে নেতা বানানো যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit