বিনোদন ডেস্ক : নবাবকন্যা বলিউড তারকা সারা আলি খান কার সঙ্গে প্রেম করছেন- সেই বিষয়টি এখন সবাই জানতে ইচ্ছুক। বলিউড তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেকআপের বিষয়ে মা অমৃতা সারাকে বলেছিলেন, ‘ইটস ওকে!’ (ঠিক আছে)। এখন সারা নাকি ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের প্রেমে মজেছেন? খবর হিন্দুস্তান টাইমসের।
যদিও এই দুই তারকা সম্পর্কের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি। তবে বলিউডের পরিচালক করণ জোহর ফাঁস করে দেন এই ভেঙে যাওয়া সম্পর্ক সত্যিই ছিল। এখন খবর- সারার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে ক্রিকেটার শুভমান গিলের। তবে এই প্রেমের খবরও নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৫