শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

গোলাম মোস্তাফা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাম মোস্তফা(জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অুনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম। এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী বাদল চন্দ্র প্রামানিক,মোঃ নুর আলম, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হারুন-উর-রশীদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা সকাল ৯টায় আরাম্ভ হয়ে বিকেল ৩টায় শেষ হয়।

পরে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেনসহ সিনিয়র শিক্ষকগন ও সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit