রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

রোজায় টিকটক-বিগো-লাইকি নিয়ন্ত্রণের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোমবার (২০ মার্চ) সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা বন্ধ করতে হবে। তবে ফেসবুক, টিকটক কর্তৃপক্ষ বলছে, তারা অসামাজিক বা অশ্লীল কোনো ভিডিও পোস্ট বা শেয়ার করতে দেয় না। তবে বাস্তবতা হলো এই মাধ্যমগুলো বর্তমানে পর্নোগ্রাফিকেও হার মানিয়েছে।’

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘আমাদের দেশে ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থেই এসব মাধ্যম থেকে বিরত থাকার জন্য ইসলামের নির্দেশনা রয়েছে। যেহেতু আমাদের দেশে বর্তমানে প্রায় ১৮ কোটি সক্রিয় সিম রয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সংখ্যাও প্রায় ৮ কোটি। পরিবার, সমাজ, বন্ধু, আত্মীয়স্বজন এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের জন্য ইন্টারনেট ব্যবহার অত্যন্ত জরুরি। একজন রোজাদারকে বাধ্য হয়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হয়। দীর্ঘদিনের অভ্যাসগত কারণেও এসব সামাজিক মাধ্যম অনেকেই ব্যবহার করেন। এতে রমজান মাসের পবিত্রতা নষ্ট হওয়ার অনেক ইসলামিক বিধান সুস্পষ্ট পরিলক্ষিত হয়।’

‘তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার স্বার্থে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে আমাদের দাবি থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এক মাসের জন্য বন্ধ রাখা যায় কি না, তার ব্যবস্থা করতে হবে। এ সিদ্ধান্তের ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র রমজান পালন অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করি’ বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit