বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা অব্যাহত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা না–করা নিয়ে চলছে চরম নাটকীয়তা। মাঝে মাঝে ঘটছে সংঘর্ষের ঘটনাও। এর মধ্যেই সোমবার (২০ মার্চ) খাইবার পাখতুনখোয়ার হরিপুর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে, অজ্ঞাত বন্দুকধারী চলন্ত গাড়ি লক্ষ্য করে রকেট হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পিটিআই নেতা আতিফ মুনফিকসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি তখন জেলার হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

আতিফ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বস্তি শের খান এলাকার বাসিন্দা। প্রদেশটির সাবেক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি। আতিফ গত বছরের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাভেলিয়ান তহসিল নাজিম হিসেবে নির্বাচিত হন।

এই ঘটনায় আতিফসহ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে সমবেদনা জানিয়েছেন। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit