রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

অতিরিক্ত লেবু খাওয়ার অপকারিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : লেবুর অনেক উপকারিতার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। চলুন জেনে নিই অতিরিক্ত লেবু খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে-

দাঁতের এনামেল ক্ষয়ে যায়

অতিরিক্ত লেবু খেলে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড থেকে দাঁত ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। দাঁতের ওপর সাদা স্তর পড়ে যায়। সম্প্রতি ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্র্যানিওফেসিয়াল রিসার্চের একটি গবেষণাপত্রে বলা হয়েছে সফট ড্রিংক খেলে দাঁতের যে সমস্যা হয়, লেবু থেকেও ঠিক একই সমস্যা হয়। এ ছাড়াও যারা প্রতিদিন সকালে উঠে লেবু পানি খান, তারা যদি দিনে অন্তত দুবার ব্রাশ করেন তাহলে দাঁতের সমস্যা অনেক কম হয়।

মুখমণ্ডলের কোষ ক্ষতিগ্রস্ত হয়

দীর্ঘদিন ধরে লেবু খেলে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে মুখের মধ্যে ফোঁড়া বা ফুসকুড়ি হওয়ার আশঙ্কা থাকে। সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনও ফল খেলেই এই সমস্যা হতে পারে।

অ্যাসিড এবং বমির আশঙ্কা থাকে

ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্তও ভালো নয়। অতিরিক্ত লেবু বা লেবুর রস খেলে সেখান থেকে অ্যাসিড তো হবেই, সেই সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে। শুধুমাত্র লেবু পানি নয়, যে কোনও ডিটক্স ডায়েট ড্রিংক থেকেই এ সমস্যা হতে পারে। অ্যাসিডিটির আশঙ্কা অনেক বেড়ে যায়।

পেট খারাপ

খাবার হজম করতে অনেকেই লেবুর রস পান করে থাকেন। কারণ, লেবুতে থাকা অ্যাসিড হজমে সহায়তা করে। কিন্তু জানেন কি, অতিরিক্ত অ্যাসিডের কারণেও পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় খাবারের সঙ্গে মিশিয়ে লেবু খাওয়া উচিত।

মাইগ্রেনের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, লেবু বা অন্যান্য সাইট্রাস জাতীয় ফল কোনও ব্যক্তির মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সাইট্রাস ফলগুলিতে থাকা টাইরামাইন নামক একটি বিশেষ উপাদানের জন্যই এমনটা হয়।

ডিহাইড্রেশন

গরমকালে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে লেবু পানি পান করে থাকেন? কিন্তু এই লেবু পানি খাওয়ার ফলেই আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। লেবু পানি পান করার ফলে ঘন ঘন প্রস্রাব হয়। যা থেকে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। আসলে ইলেক্ট্রোলাইটস এবং সোডিয়ামের মতো উপাদানগুলিও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ।

রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায়

ভিটামিন সি রক্তে আয়রনকে সংরক্ষণ করতে সাহায্য করে। এবার লেবু পানি অতিরিক্ত পান করলে শরীরে ভিটামিন সি-র পরিমাণ বেড়ে যায়। যা রক্তে অধিক পরিমাণ আয়রন সংরক্ষণ করে। যা ক্ষতিকর।

উৎসেচক ভেঙে যায়

খালি পেটে লেবু খেলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়। পেপসিন আমাদের হজমে সাহায্য করে। মূলত প্রোটিন হজম করায়। এদিকে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পেপসিনকে ভেঙে ক্ষতিকর এনজাইম তৈরি করে। ফলে খাবার ঠিকমতো হজম হয় না। এমনকি পেপটিক আলসারের আশঙ্কা থাকে।

সানবার্ন

লেবুতে অনেকের অ্যালার্জি আছে। অনেকেই তা বুঝতে পারেন না। পরে লেবু খেয়ে রোদে বের হলে স্কিনে লাল র‌্যাশ দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে কালো ছোপও দেখা দেয়। যাকে আমরা সানবার্ন বলে ভুল করি। ডাক্তারি পরিভাষায় একে সাইটোফোটোডার্মাটাইটিস বলা হয়। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সূর্যালোকের বিক্রিয়ায় এই সমস্যা দেখা যায়। এ ছাড়াও অতিরিক্ত লেবুর রস স্কিন ক্যানসার ডেকে আনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit