রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

‘স্পেস জুম’ ফিচার নিয়ে প্রতিক্রিয়া জানাল স্যামসাং

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৯৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ওই পোস্টের বিপরীতে একটি বিবৃতি দিয়েছে স্যামসাং। গত বছরও কোরিয়ান ভাষায় একই বিষয়ে বিবৃতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। তারই কিছুটা পরিবর্তন করে এবার ইংরেজিতে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

রেডিট ব্যবহারকারী তার পোস্টে দাবি করেছেন, স্যামসাংয়ের ‘স্পেস জুম’ ব্যবহার কযে যে ছবি তোলা হয়, সেগুলো আসলে ভুয়া। তার দাবি, এই ফিচারে একাধিক ডিটেলিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু সেগুলির কোনোটিই নেই এখানে। তারা মাল্টি-ফ্রেম এবং মাল্টি-এক্সপোজার উল্লেখ করেছে, কিন্তু বাস্তবে এআই বেশিরভাগ কাজ করে, অপটিক্স নয়।

ওই ব্যবহারকারী আরও জানান, স্যামসাং দাবি করেছে যে, একটি ছবি তোলার সময় কোনো ইমেজ ওভারলেয়িং বা টেক্সচার এফেক্ট যুক্ত করা হয় না। কারণ, এটি বস্তুর অনুরূপ টেক্সচার প্যাটার্নের কারণ হতে পারে, যা সিন অপটিমাইজার দ্বারা অবজেক্ট শনাক্ত করে বিভ্রান্ত করতে পারে। যদিও প্রযুক্তিগতভাবে, প্রক্রিয়া চলাকালীন কোনো টেক্সচার প্রয়োগ করা হচ্ছে না, যা বাস্তবিক দিক থেকে ব্যবহৃত সব প্রযুক্তিগত ভাষা থেকে ভিন্ন। মূলত, এই প্রক্রিয়ায় একটি এআই মডেল দ্বারা চাদের টেক্সচার যুক্ত করা হয়েছে।

নিজের দাবি প্রমাণ করার জন্য ওই ব্যবহারকারী তার মোবাইলে চাঁদের একটি উচ্চ রেজ্যুলেশনের ছবি ডাউনলোড করে সেটির রেজ্যুলেশন অনেকটা কমিয়ে ফেলেন। তারপর সেই ছবিটি ব্লার করে ফুল স্ক্রিন করে রুমের লাইট বন্ধ করেন। এরপর স্যামসাংয়ের একটি মোবাইল দিয়ে দূর থেকে চাঁদের একটি ছবি তুলেন। ডাউনলোড করা ছবির সঙ্গে স্যামসাং ফোনে তোলার ছবির সঙ্গে তুলনা করে দেখেন স্যামসাংয়ের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবিটিকে আরও আকর্ষনীয় করার জন্য বাড়তি উপাদান যোগ করেছে, বাস্তবে যা ব্লার করা ছবিটিতে ছিল না। এতে প্রমাণিত হয় স্যামসাংয়ের ক্যামেরা যদি বুঝতে পারে চাঁদের ছবি তোলা হচ্ছে, তাহলে কৃত্রিমভাবে সেই ছবিকে একই রকম অন্য আরেকটি স্পষ্ট ও সুন্দর ছবি দিয়ে প্রতিস্থাপন করে।

আসল নয়, Space Zoom শট চাঁদের ভুয়ো ছবি তুলছে! Samsung-এর বিরুদ্ধে বিস্ফোরক  অভিযোগ গ্রাহকের - Samsung Space Zoom Moon Shots Are Fake, Claims A Reddit  User, This Is What Company Said In

এ বিষয়টির ব্যাখায় স্যামসাং বলছে, চাঁদের উন্নত ছবি তোলার জন্য স্যামসাংয়ের ফোন কয়েক ধাপের ‘সিন অপটিমাইজার’ পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে ‘সুপার রেজুলেশন’ ফিচারও আছে। এ ফিচার ছবির নয়েজ কমিয়ে স্পষ্টতা বাড়াতে ভূমিকা রাখে। সেই সঙ্গে ফিচারটি ডিজিটাল এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাহায্যে ছবির ঝাপসা অবস্থা কমিয়ে ফেলে।

স্যামসাং বলছে, তাদের ক্যামেরা যখন বুঝতে পারে চাঁদের ছবি তোলা হচ্ছে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির ডিটেইলস পরিবর্তন করা হয়। গ্যালাক্সি ফোনের ক্যামেরা ‘এআই ডিটেইল এনহান্সমেন্ট ইঞ্জিনের’ সাহায্যে ছবির নয়েজ কমিয়ে স্পষ্টতা আরও বাড়ায়।

মূলত, চাঁদের মতো অত দূরের কোনো বস্তুর দিকে যখন ক্যামেরা ধরা হয়, তখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই ক্যামেরা বুঝতে পারে যে এটি আসলে চাঁদ। এরপর ক্যামেরাটি তার প্রশিক্ষণ অনুসারে ছবিকে আরও স্পষ্ট ও বাস্তবধর্মী করার জন্য যা যা করার দরকার, তা করে।

তবে আসলেই চাঁদের ছবি তোলা হচ্ছে, নাকি চাঁদ কীরকম হতে পারে, সেই ধারণা থেকে ক্যামেরা চাঁদের ছবি তুলছে সেটি স্যামসাংয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit