বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ ‘ড্রাফট ইউপিআর স্টেকহোল্ডার রিপোর্ট’ উপস্থাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

সময় নিয়ে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেও দলগুলোকে আকৃষ্ট করা যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সে জায়গা থেকে বাস্তবতা হলো আমরা সবাই জানি বাংলাদেশ কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আর তত্ত্বাবধায়ক সরকারে ফেরত যাবে না।  

তিনি বলেন, এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি যা আমাদের বাধ্য করবে বা বর্তমান সরকারকে বাধ্য করবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে। সংবিধান সংশোধন করতে হবে, এটা করে সময় নষ্ট করার সময় আমাদের নেই।

আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে নিখোঁজ বিষয়ে তিনি বলেন, এটি একটি মেজর ইস্যু। বলা হয়েছে শাপলা চত্বরে দুই হাজার লোক মারা গেছে। আমাদের কোনো তালিকা দেয়া হয়নি। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ছয়শ মানুষ নিখোঁজ। আজ কে জানি বলল ৭৯১ জন নিখোঁজ। দয়া করে সরকারকে ৭৯১ জনের তালিকা দিন। আমরা জাতিসংঘের কাছে দায়বদ্ধ। আমরা চাই সবাই মিলে কাজ করতে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, আপনারা জানেন কী পরিস্থিতিতে এই আইন করতে হয়েছে। সাংবাদিকদের টার্গেট করে এই আইন করা হয়নি। কিছু জায়গায় অপব্যবহার হয়েছে, তা স্বীকার করা হয়েছে। এখন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিষয় রাখা হয়েছে। তবে, বাতিল করার বাস্তবতা নেই।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit