রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বহুদিন পর সংগীত পরিচালনায় কবীর সুমন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : বয়স তার কাছে হার মেনেছে। পঁচাত্তরের ‘তরুণ’ কবীর সুমন এখনও সংগীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো। সম্প্রতি সময় বার করে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন তিনি। পারমিতা মুন্সী পরিচালিত ছবিটির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।

টলিপাড়া থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে সুমনের একাধিক ‌অনুযোগ রয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, পরিচিত এবং কাছের বন্ধুবান্ধবের অনুরোধ তিনি ফেলতে পারেন না। ঠিক তেমনটাই ঘটেছে পারমিতার ক্ষেত্রে। সুমনের সঙ্গে পারমিতার প্রায় দু’দশকের বন্ধুত্ব। এর আগে পরিচালকের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লাস্ট ট্রাম’ এবং ‘গুহামানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘তোমাকে চাই’-এর গায়ক। আনন্দবাজার অনলাইনকে সুমন বলছিলেন, ‘যাঁরা আমার বিপদে-আপদে পাশে থেকেছেন, তাদের সঙ্গে কাজ করতে তো আমার কোনও আপত্তি নেই।’

এ ছবিতে ‘এভাবেও শেষ হতে পারে’ গানটির গীতিকার সুমন। প্রথমে পরিচালক একটি পুরনো আধুনিক গান ছবিতে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সুমন নিজে নতুন গান ব্যবহার করতে আগ্রহী ছিলেন। সুমনের কথায়, ‘আমি কিন্তু আগে ছবির গল্প শুনেছি। তার পর মনে হয়েছে যে, এই গল্পের জন্য আমার নতুন গান তৈরি করা উচিত। তাই প্রস্তাব এলেই যে রাজি হব, কেউ সেটা ভাবলে ভুল করবেন।’

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit