বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

গরমে সন্তানকে সুস্থ রাখতে কোন ৩টি খাবার খাওয়াবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় না হলেও, গ্রীষ্মকাল পড়ে গেছে। বাড়ির বাইরে বেরোলে তার কিছুটা আঁচ পাওয়া যায়। দরদর করে ঘাম হওয়া, অস্বস্তি, অল্পতেই দুর্বল লাগার মতো কিছু সমস্যা তো রয়েছেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ বছর রেকর্ড পরিমাণ গরম পড়তে চলেছে। এই গরমে সন্তানকে সুস্থ রাখতে তাদের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি বিশেষ খাবার।

বেল

গরমে বেলের মতো উপকারী আর কিছু নেই। বেল ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ উৎস। অনেক শিশুই বেল খেতে চায় না। বাচ্চাদের যাতে পছন্দ হয়, এমন কোনও উপকরণ দিয়ে বেলের শরবত বানিয়ে দিতে পারেন। ভিটামিন সি থাকায় বেল ভিতর থেকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সক্ষম।

টক দই

গরমে শরীর ঠান্ডা রাখতে টক দইয়ের বিকল্প নেই। শিশুর পেটের স্বাস্থ্য ভাল রাখতে রোজ টক দই খাওয়ান। ক্যালশিয়াম, ফসফরাস, প্রোটিন সমৃদ্ধ টক দই হাড় ভাল রাখতেও সাহায্য করে। টক দই শুধু খেতে না চাইলে তা দিয়ে বানিয়ে দিন লস্যি, রায়তা কিংবা স্যালাড।

ডাবের পানি

গরমে শরীরের যত্ন নিতে ডাবের পানি খুবই উপকারী। প্রচণ্ড গরমে শিশুর প্রতি দিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই পানীয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগবালাই থেকে শিশুকে দূরে রাখবে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit