মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শেষ পথে ‘বিনোদিনী’ শুটিং, সামনে এলো রুক্মিণীর নাচের দৃশ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : কদিন আগেই রুক্মিণীসহ ছবির প্রায় গোটা টিম ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় বন্ধ ছিল ‘বিনোদিনী’র শুটিং। জ্বর সারিয়ে আপাতত টিম ‘বিনোদিনী’ ব্যাক ইন ট্র্যাক। বালি রাজবাড়িতে চলছে ছবির শেষ ভাগের শুটিং। ২০২০-এর শেষে ছবির ঘোষণা হয়েছিল। রামকমল মুখোপাধ্যায়ের এই ছবিতে শ্রী চৈতন্যর বেশে রুক্মিণীর প্রথম লুক চোখ ধাঁধিয়েছিল দর্শকের। এক ঝলক দেখে রুক্মিণীকে চেনাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য বিনোদিনী দাসীর সাজে রুক্মিণীর দ্বিতীয় লুকও বেশ নজর কেড়েছিল।

রুক্মিণীর এই লুকের পেছনে রয়েছেন টালিপাড়ার অন্যতম সেরা মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। প্রস্থেটিক মেকআপে তিনিই রুক্মিণীকে কখনো শ্রী চৈতন্য আবার কখনো বিনোদিনী দাসী করে তুলছেন। টানা চার ঘণ্টা সময় লাগছে সেই প্রস্থেটিক মেকআপে।

বিনোদিনী দাসীর এই চরিত্র রুক্মিণীর জীবনের অন্যতম মাইলস্টোন হতে চলেছে। এই চরিত্রের জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছেন অভিনেত্রী। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর থেকে বিনোদিনী হয়ে ওঠার তালিম নিয়েছেন। শিখেছেন নাচও। সব মিলিয়ে বহু কসরত করে নিজেকে বিনোদিনী দাসী করে তুলেছেন রুক্মিণী মৈত্র।

চলতি বছরের প্রথমেই শুরু হয় ছবির শুটিং। কলকাতা ও তার আশপাশে টাইট শিডিউলে ছবির শুটিং সেরেছেন পরিচালক। ইচ্ছে এই বছরই ছবি মুক্তির।

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit