শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম

লিটনের দ্রুততম দুই হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁলেন লিটন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ডে শাহরিয়ার নাফিসের সঙ্গে ভাগ বসিয়েছেন তিনি। দুজনেই  দুই হাজার রানের মাইলফলক ছুঁতে ইনিংস খেলেছেন ৬৫টি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ধীরগতির খেলায় গতি আসে প্রথম পাঁচ ওভারের পর। দশম ওভারের শেষ বলে একটি দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তামিম।

তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। তাকে সাথে নিয়ে ১০১ রানের অনবদ্য এক জুটি গড়েন লিটন। উইকেট টিকিয়ে দায়িত্বশীল ব্যাটিং করার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন লিটন।

এই ফিফটিতেই ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। ৭১ বলে ৭০ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে আউট হন তিনি। তবে তার দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

লিটনের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের জুনে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ওপেনার। তাতে ৩৪ গড়ে তার রান ২০১৫। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit