সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নিরাপত্তা কমলেই সালমানকে খুনের হুমকি!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ইমেলে হুমকি পাওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হল বলিউড ভাইজান সালমান খানের। ভারতের এই সুপারস্টারকে হুমকি দেওয়ার জন্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪-এর অধীনে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন অভিনেতার ঘনিষ্ঠ এক সহযোগী।

নিউজ এজেন্সি এএনআই টুইট করে জানিয়েছে, ‘অভিনেতা সালমান খানকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করেছে। বান্দ্রা পুলিশ আইপিসির ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এর আগে শনিবার (১৮ মার্চ) মুম্বাই পুলিশ অভিনেতা সালমান খানের অফিসে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে মামলা করেছে।’

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে যেখানে বিষ্ণোই বলেছেন সালমান হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

এদিকে এ ঘটনায় লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে লরেন্স, এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার জন্য যেতে হবে তাদের গ্রামের মন্দিরে। অন্যথায় পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। লরেন্সের দাবি, কৃষ্ণসার হরিনকে তাদের গ্রামের লোক দেবতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে বড় অন্যায় করেছেন খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন। 

১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায় ফিল্ম’-এর শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের উপর। সেই মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত বছর গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সালমান যখন হুমকিমূলক চিঠি পান তখন থেকে তাকে এবং তার বাবা-গীতিকার সেলিম খানকে মহারাষ্ট্র সরকার ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে আসছে। গত বছর আত্মরক্ষার জন্য তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল। বিষ্ণোই নিজেও জানিয়েছেন, নিরাপত্তা কমলেই তিনি সালমানকে মারার কথা ভাববেন। মানে এত নিরাপত্তায় ভাইজানের গায়ে একটা আঁচড় কাটাও তার পক্ষে সম্ভব নয়। তবে নিরাপত্তা কমলে বলিউড মেগাস্টারের জন মৃত্যু অপেক্ষা করছে, এমনটাই জানিয়ে রেখেছেন গ্যাংস্টার বিষ্ণোই।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit