বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দূষণ কমে ঢাকার বায়ুমানের উন্নতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : কয়েক মাস ধরেই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল উপরে। তবে রাজধানীর বায়ুদূষণ এখন অনেকটাই কমে এসেছে। রবিবারের (১৯ মার্চ) বৃষ্টির কল্যাণে ঢাকার বায়ুর মানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একিউআই সূচকে ৬৫ স্কোর নিয়ে ৫১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। আর ২১২ স্কোর নিয়ে দূষিত বায়ূর তালিকায় প্রথমে আছে পাকিস্তানের লাহোর। ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীনের বেইজিং। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন সিটি। এই শহরটির স্কোর ১৮৫। 

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসেও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। যার ধারাবাহিকতা চলেছে মার্চেও। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ুদূষণ শীর্ষে থাকলেও বর্ষায় অবস্থার উন্নতি দেখা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit