বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

রমজানের আগমনে বর্ণিল সাজে লন্ডন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্ত করেছে। এসব সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয়েছে আলোকসজ্জা।

তাতে ‘হ্যাপি রমজান’ লিখে স্বাগত জানানো হয়েছে। সাধারণত রমজান মাসে মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণি সাজসজ্জা দেখা গেলেও এবার প্রথম লন্ডনেও তা দেখা গেল। খবর মিডল ইস্ট মনিটরের।

আসন্ন পবিত্র রমজান মাসের মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন।

গত শুক্রবার এক টুইট বার্তায় পিকাডিলি সার্কাসে বর্ণিল ঝাড়বাতির ছবি প্রকাশ করে আজিজ ফাউন্ডেশন। আয়েশা দিসাইয়ের তৈরি এই আলোকসজ্জার ছবির ক্যাপশনে ক্যাপশনে লেখা হয়, ‘পিকাডিলি সার্কাসে রমজান ঘিরে সুন্দর আলোকসজ্জার উদ্যোগে স্পন্সর করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে সবাই স্থানটি পরিদর্শনে করবে এবং সংহতি উদ্যোগ উদযাপনে অংশ নেবে।’ 

এদিকে এমন বর্ণিল পরিবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করে মুগ্ধ করেছেন লন্ডনের দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আশিক। টুইট বার্তায় সেন্ট্রাল লন্ডনে তিলাওয়াতের ভিডিও শেয়ার করেন সেখানকার খ্যাতিমান এই আলেম। 

সূত্র : মিডল ইস্ট মনিটর  

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit