মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুঃসময়ে শাকিবের পাশে বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক :  ‘সুপার হিরো’ সিনেমার নায়িকা হিসেবে বুবলীও এ ঘটনায় প্রাসঙ্গিক। কারণ শুটিং করতে শাকিবের সঙ্গে তিনিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। কিন্তু মামলা-গ্রেফতার নয়। বরং শোনালেন আতিথেয়তার গল্প।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। শাকিব খান বলছেন, রহমমত উল্লাহ সিনেমাটির প্রযোজকই নন; এর প্রযোজক জানে আলম। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন নায়িকা শবনম বুবলী।

বুবলী তার স্ট্যাটাসে জানান, ২০১৮ সালে ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা গ্রহণ করেন তারা।

বুবলী বলেন, ‘‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। সিনেমাটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেন। এজন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ সিনেমার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এজন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাসও দেন।’’

সর্বশেষ বাক্যে বুবলী বোঝাতে চেয়েছেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়, বরং সুন্দর ছিল। তার ভাষায়— ‘সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ ও সত্য।’রহমত উল্লাহর অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। সেই অভিযোগপত্রে তিনি এও জানান, ২০১৮ সালে নাকি অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শাকিব।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি নেয়নি। বরং আদালতে গিয়ে মামলা করতে পরামর্শ দিয়েছে। সেই মোতাবেক শাকিবের আদালতে যাওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit