রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ক্ষমা না চাইলে সালমানকে হত্যা করা হবে: লরেন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : লরেন্স বিষ্ণোই হুমকি দিয়ে বলেছেন, ‘অহংকার ওদের রাবণের চেয়েও বড়।’ দিনকয়েক আগেই এই গ্যাংস্টার সাফ জানিয়ে দিয়েছিলেন যে সালমান খান প্রকাশ্যে  বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেই এ ঘটনার নিষ্পত্তি হবে। সম্প্রতি কারাগারে বসে সাক্ষাৎকার দিয়েছেন লরেন্স বিষ্ণোই। এ সময় তিনি বলেন, ‘আমার জীবনের লক্ষ্য হলো সালমান খানকে হত্যা করা। সালমানের নিরাপত্তা সরিয়ে দিলেই আমি তাকে হত্যা করব। সালমান খানকে ক্ষমা চাইতে হবে। তার মন্দিরে যাওয়া উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘যদি তিনি (সালমান) ক্ষমা চান, তাহলে বিষয়টি শেষ হয়ে যাবে। আসলে সালমান অহংকারী, মুসেওয়ালাও এমন ছিলেন। সালমানের অহং রাবণের চেয়েও বড়।’ এর আগে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, সালমান খান তাকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়েছিলেন। তিনি তখন জানান, ‘সালমান খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চায়নি।’

সালমান খান কেন লরেন্স বিষ্ণোইয়ের রোষানলে পড়েছেন তা জানতে হলে ফিরে তাকাতে হবে দুই দশক পেছনে। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশই এই লরেন্স। ১৯৯৮ সালে সালমান খান যোধপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল বলিউডের ‘ভাইজান’।

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit