সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

এতবড় সাহস তার কোথা থেকে হলো: শাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রযোজক রহমত উল্লাহ। এই অভিযোগের বিষয়ে এতদিন কোনো কথা বলেননি শাকিব খান। তবে শনিবার রাতে মানহানির মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। সেখানেই তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেন অভিনেতা।

শাকিব খান বলেন, উনি এই সিনেমার (অপারেশন অগ্নিপথ) প্রযোজক না, উনার সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয়নি। উনার সঙ্গে আমার ডিরেক্টর আশিকুর রহমানেরও কোনো কন্টাক্ট হয়নি। উনি প্রথম শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে এবং সব বানোয়াট। আমি যেটা মনে করি, তিনি পাঁচটা অ্যাসোসিয়েশনে অভিযোগ দিয়েছেন, নিশ্চয়ই এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে।

‘তিনি এই সিনেমার প্রযোজক না, তিনি কীভাবে কমপ্লেন করতে পারে এই সিনেমার প্রযোজক সেজে। এতবড় সাহস তার কোথা থেকে হলো। সে আমার শিল্পী সমিতিতে অভিযোগ করেছে, পরিচালক সমিতিতে করেছে, অন্যান্য অ্যাসোসিয়শনে করেছে।’

এই সিনেমার আসল প্রযোজকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে শাকিব বলেন, ‘সেই সিনেমার প্রযোজক যখন এসব দেখতে পেয়েছেন, তার সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি বলেন, ‘সে কে? মানে রহমত উল্লাহ কে? আমার সিনেমার ঘাড়ে বন্দুক রেখে আপনার কাছে টাকা দাবি করছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit