শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২, আহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রমাটরস্ক শহরে রাশিয়ার হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্ণর এ খবর জানিয়েছেন। রাশিয়া এ হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলেও তিনি অভিযোগ করেন।

দোনেৎস্ক অঞ্চলের গভর্ণর পাবলো কিরিলেঙ্কো তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রুশ বাহিনী একটি পার্ক ও বেশকিছু আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।

উল্লেখ্য, ক্রমাটরস্ক দোনেৎস্ক অঞ্চলেই অবস্থিত।

তিনি আরো বলেছেন, যত বেশি সম্ভব বেসামরিক লোককে হত্যার জন্যে তারা উদ্দেশ্যমূলকভাবে এ হামলা চালায়। 

বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকেরা স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে প্রায় এক সঙ্গে ১০টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এরকিছু পরেই দুই কিলোমিটার দূরের এলাকা থেকেও আরেক দফা বিষ্ফোরণের শব্দ তারা শুনতে পান।

ক্রমাটরস্কের মেয়র আলেকজান্ডার গনচারেঙ্কো এই ক্লাস্টার বোমা হামলায় দুই জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থনে করা জাতিসংঘ চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারন যুদ্ধ শেষ হওয়ার পরেও এ বোমার হুমকি রয়ে যায়।

রাশিয়া ও ইউক্রেন এ চুক্তিতে স্বাক্ষর করেনি। গত বছর ইউক্রেনে হামলা শুরুর পর থেকে জাতিসংঘ জনবহুল অঞ্চলে রাশিয়ার ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০১

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit