মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

আরাভ খানকে নিয়ে যা বললেন সাবেক আইজিপি বেনজির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খানকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মূলত ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দুবাইয়ে আরাভ খানের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে দুবাই গেলে বিষয়টি আলোচনায় আসে।

‘সম্মানিত দেশবাসী,

আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত  করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।

আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়।

আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’ 

প্রসঙ্গত, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক রয়েছেন আরাভ খান। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ৯ মামলা।

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিন তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পর দিন তার লাশ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit