সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাবর-শাহীন-শাদাবকে ছেটে ফেলতে বললেন আফ্রিদি দাপুটে জয়ে পঞ্চম রাউন্ডে আর্সেনাল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

অভিষেকে ফিফটি করলেন হৃদয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ভালো করে টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল তৌহিদ হৃদয়ের। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি ফিফটি করেছেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে তিনি অভিষেকে ফিফটি করলেন। তার ক্যারিয়ারের প্রথম ফিফটি এসেছে ৫৫ বলে ৫ বাউন্ডারিতে। এর আগে ২০১১ সালে নাসির হোসেন (৬৩) আর ২০০৬ সালে ফরহাদ রেজা (৫০) অভিষেকে ফিফটি করেছিলেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল (৩)। আরেক ওপেনার লিটন দাস উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। দারুণ তিনটি শটও দেখা যায় তার ব্যাটে। তবে ব্যক্তিগত ২৬ রানে ক্যাম্ফারের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit