বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

সম্মান জানাতে ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আরসিবিতে ১৭ নম্বর জার্সি পরে খেলতেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স। আর ৩৩৩ নম্বর জার্সি পরতেন ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইল। একসময় এই দুই তারকা একই সঙ্গে খেলতেন আরসিবির হয়ে।

যদিও এই দুই মহাতারকাকে নিয়েও এখন পর্যন্ত আইপিএল শিরোপা জিততে পারেনি বেঙ্গালুরু। তবে তিনবার ফাইনাল খেলেছে দলটি। তবে দর্শকদের আনন্দ দেয়ায় কমতি রাখেননি এই দুই মহাতারকা।

শুক্রবার (১৭ মার্চ) আরসিবির টুইটার এই দুই মহাতারকার জার্সিকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। সে টুইটে আরসিবির পক্ষ থেকে লেখা হয়, ‘আরসিবি লেজেন্ডসদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করার সময় ডি ভিলিয়ার্স ও গেইলের প্রতি ট্রিবিউট হিসেবে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে দেয়া হবে।’  

আগামী ২৬ মার্চ  ‘আনবক্স’ নামের একটি অনুষ্ঠানে গেইল ও ডি ভিলিয়ার্সকে হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হবে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরসিবিতে খেলেছেন ক্রিস গেইল। আর ২০১১ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন ডি ভিলিয়ার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit