বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ?

মক্কা ও মদিনায় তারাবির নামাজ পড়াবেন যাঁরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়।গত বুধবার (১৫ মার্চ) ইমামদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এ সময় রমজানবিষয়ক প্রস্তুতি দেখতে পবিত্র মসজিদুল হারাম পরিদর্শনে আসেন মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ।

এদিকে মসজিদুল হারামের ৩২ বছরের ইমাম শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল শুরাইম অবসর গ্রহণ করায় প্রকাশিত তালিকায় পবিত্র নাম দেখা যায়নি। অন্যদিকে এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তাঁরা হলেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, ড. আহমদ আল হুজাইফি, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম। তাঁরা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit