মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের সংঘর্ষের ভিডিও প্রকাশ আমেরিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ও রাশিয়ার যুদ্ধবিমানের সংঘর্ষের ভিডিও প্রকাশ করল আমেরিকা। শুরু থেকেই সে দেশের প্রশাসন দাবি করে আসছে, রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমানটি দায়িত্বজ্ঞানহীনভাবে তাদের এমকিউ-৯ ড্রোনটিকে ধ্বংস করেছে। আমেরিকার বিমান বাহিনীর ইউরোপীয় ও পূর্ব আফ্রিকার কমান্ডার জেমস হেকার বলেছেন, “সংঘর্ষের আগে দীর্ঘক্ষণ ড্রোনটির সামনে বেপরোয়াভাবে উড়েছে বিমানটি। ড্রোনের উপরে জ্বালানিও ফেলেছে সেটি।”

অন্যদিকে, রাশিয়ার পাল্টা দাবি, ড্রোনটি তাদের সীমানার কাছে চলে আসায় যুদ্ধবিমানটি সতর্ক হয়। তবে বিমানে থাকা কোনও অস্ত্রই ব্যবহার করা হয়নি। জ্বালানি ফেলার অভিযোগও সঠিক নয় বলে দাবি রুশ কর্তৃপক্ষের।এদিকে, এই ঘটনা নিয়ে ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে দেখা যাচ্ছে ড্রোনের খুব কাছ দিয়ে উড়ছে বিমানটি। একবার জ্বালানি ফেলতেও দেখা গেছে সেটিকে। আমেরিকার দাবি, বিমানের সঙ্গে সংঘর্ষে ড্রোনটির একটি প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেটি ভেঙে পড়ে সমুদ্রে। 

রাশিয়া সেই অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, অতিরিক্ত গতির জন্য নিজেকে সামলাতে পারেনি ড্রোনটি। সেটিই ভেঙে পড়ার কারণ। 

আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্টোনভ বলেন, “বলা চলে, ড্রোনটি বিশেষ উদ্দেশ্য নিয়েই রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে উড়ছিল। এমকিউ-৯ ধরনের ড্রোন মূলত গুপ্তচরবৃত্তির জন্যই ব্যবহৃত হয়।”

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, রুশ সীমান্তের কাছে আমেরিকার নজরদারি ড্রোনের আনাগোনা উদ্দেশ্যপ্রণোদিত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit