শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

এবার ‘মনস্টার’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরও একটি নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছুড়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটি তাদের ‘মনস্টার মিসাইল’ হোয়াসং- ১৭। নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের বিষয়টি বৃহস্পতিবার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান শনাক্ত করে। এর কিছুক্ষণ পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে টোকিও যান। 

সোমবার শুরু হওয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অনুশীলন-ফ্রিডম শিল্ড ঘিরে উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা-নিরীক্ষার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোড়া সর্বশেষ পরীক্ষা। পিয়ংইয়ং এই যৌথ অনুশীলনকে হামলার মহড়া হিসেবে দেখছে। শুক্রবার আইসিবিএম পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, কঠিন প্রতিক্রিয়া দেখানোর উদ্দেশে এবং উসকানিমূলক ও আগ্রাসী সামরিক মহড়ার জবাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

পিয়ংইয়ং বলছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার কিলোমিটার উচ্চতায় পরিভ্রমণ করে এক হাজার কিলোমিটারেরও বেশি উড়ে কোরিয়ার পূর্ব সাগরে সঠিকভাবে অবতরণ করেছে। কিম জং উন ও তার মেয়ে বারান্দা থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। ছবিতে দেখা যায়, তারা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন। আর ওপারে সূর্য উঠছে। সূত্র : আল-জাজিরা

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit