সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মিঠুন চক্রবর্তীর ‘ডিসকো ড্যান্সার’ আসছে থিয়েটারের মঞ্চে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : ‘আই অ্যাম এ ডিসকো ড্যান্সার’ গানটি কখনো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ক্লাসিক ছবি ‘ডিসকো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। ১৯৮২ সালে মুক্তি পায় ছবিটি। এখন এ সিনেমা মঞ্চে আসতে চলেছে। ছবিটির ওপর ভিত্তি করেই ‘ডিসকো ড্যান্সার: দ্য মিউজিক্যাল থিয়েটার’ আসতে চলেছে। শো-র নির্মাতাদের তরফে জানা গেছে, এপ্রিল মাসেই ভারতে এই শো-র গ্র্যান্ড প্রিমিয়ার হবে।

২০২২ সালের নভেম্বরে ব্রিটেনে এই শো মঞ্চস্থ হয়। তখন এটির সব টিকিট বিক্রি হয়ে যায়। সুনীল শেঠি এবং সারেগামার উদ্যোগে এবার ভারতে আসছে এই মিউজিক্যাল থিয়েটার। জানা গেছে, আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন এই নাটকের প্রথম শো মঞ্চস্থ হবে ভারতের এনএসসিআই ডোমে।

ছবিতে যেমনটা দেখা গিয়েছিল, একজন পারফরমার যিনি মূলত রাস্তায় পারফর্ম করতেন, সেই জিমি কীভাবে বড়লোক এবং জনপ্রিয় হয়ে ওঠেন তার গল্প। কী করে তিনি এখন ডিসকো ড্যান্সার এবং সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা পান। ‘ডিসকো ড্যান্সার’ ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। বাপ্পি লাহিড়ির গাওয়া ছবির গানগুলো সেই সময় দারুণ জনপ্রিয় হয়। এখানে রাজেশ খান্না, ওম পুরীকেও দেখা গিয়েছিল।

জানা গেছে, এই থিয়েটারে বাপ্পি লাহিড়ির সব গানকে একদম নতুনভাবে তুলে ধরা হবে। বলিউডকে উদ্‌যাপন করার জন্যই এ উপস্থাপনা করা হয়েছে। ডিসকো ধরনের নাচ, সংলাপ সবটাই ধরা পড়বে এই নাটকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit