মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

একাধিক সিনেমা নিয়ে বুবলীর ঈদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : এ সময়ের সবচেয়ে ব্যস্ত ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর হাতে রয়েছে হাফ ডজনেরও বেশি সিনেমার কাজ। এর মধ্যে দুটি সিনেমা আগামী ঈদে মুক্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। একটির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। 

এ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। পরিচালনা করেছেন তপু খান। অন্যটি ‘প্রহেলিকা’। চয়নিকার পরিচালনায় নির্মিত এ সিনেমায় বুবলী জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন। 

এছাড়া বুবলী অভিনীত আরও কিছু সিনেমা ঈদে মুক্তির আওয়াজ উঠেছে। এর মধ্যে একটি সরকারি অনুদানের সিনেমা। নাম ‘চাদর’। এটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। অন্যটি হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। 
এটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। 

ঈদের প্রস্তুতি সম্পর্কে বুবলী বলেন, ‘ক্যারিয়ারে আমার অভিনীত বেশিরভাগ সিনেমা ঈদেই মুক্তি পেয়েছে। সেসব সিনেমা ব্যবসাসফলও হয়েছে। সেই ধারা বজায় রাখতে আসছে ঈদুল ফিতরেও আমার অভিনীত একাধিক সিনেমা মুক্তির কথা শুনেছি। কয়টি মুক্তি পাবে সেটা জানি না। তবে সিনেমাগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। 

বিনোদনের সবকিছুই আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। শিগ্গির নতুন সিনেমার খবরও দেবেন বলে জানিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit