মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি। কোনো লুকোচুরি নেই, যা বলেন সরাসরি। তবে এবার একটু রহস্য রেখে তিনিও খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’

এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’   

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এ তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাত মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও, আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit