শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দেব রুক্মিণীর পর এবার শুটিংয়ে আহত দিব্যা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে ‘বাঘা যতীন’ ছবির শুট চলছিল উড়িষ্যায়। সেখানেই অ্যাকশন দৃশ্য অভিনয়ের সময় চোখে বোমার টুকরো ঢুকে আহত হয়েছিলেন দেব। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের শুশ্রূষায় সুস্থ হন এ অভিনেতা। 

এদিকে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির চিত্রনাট্য অনুযায়ী মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা রুক্মিণী মৈত্রের। সেভাবে একাধিকবার শটও দিয়েছেন কোন সমস্যা হলো না। কিন্তু ঝামেলায় পড়লেন বাড়িতে ফিরেই। জ্বরে বেহুঁশ হন রুক্মিণী। 

অন্যদিকে বর্তমানে বিদেশে পরবর্তী সিনেমার শুটিংয়ে ব্যস্ত ভারতীয় অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা কুমার। দিব্যার ফর্সা গালে লাল লাল ছোপ। না কোনো মেকআপ নয়। শুটিংয়ে গুরুতর চোট পান এই অভিনেত্রী। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন দিব্যা।

চোট পাওয়ার পর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর সেই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
প্রতিউত্তরে দিব্যা লিখেছেন, একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন গুরুতর আহত হই। তবে থামলে চলবে না। শো মাস্ট গো অন। আপনাদের আশীর্বাদ কাম্য। এ মুহূর্তে লন্ডনে রয়েছেন দিব্যা। তবে কোন সিনেমার শুটিংয়ে গিয়ে এমন অঘটন তা জানাননি দিব্যা।

টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে বিয়ের পর রাতারাতি ইন্ডাস্ট্রির নজরে চলে আসেন দিব্যা। আগে তার কোনো অস্তিত্বই ছিল না। সেখান থেকে তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজনা সংস্থার মালিক। 

বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে প্রযোজনায় পা রাখেন দিব্যা। মুম্বাইয়ে একটি প্রতিষ্ঠান থেকে সিনেম্যাটোগ্রাফি নিয়ে কোর্স করেন তিনি। টি-সিরিজের হয়ে মিউজিক ভিডিও পরিচালনা করতে থাকেন তিনি। 

প্রায় ২০টি মিউজিক ভিডিওর পর দিব্যা ছবি পরিচালনায় হাত দেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ইয়ারিয়ান’, তার পর ‘সানাম রে’। খুব শিগগির আসতে চলেছে ‘ইয়ারিয়ান ২’।  এ সিনেমায় দিব্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা যশ দাশগুপ্তকে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit