রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ: সালমান এফ রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে এখন স্বয়ং সম্পূর্ণ।বুধবার (১৫ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, প্রাণিসম্পদ, কৃষিখাতেও আমরা ভালো করছি। যদিও আমাদের ছোট দেশ, মানুষও অনেক বেশি। তারপরও আমরা কৃষি, প্রাণিজ, দুধ, ডিম, মাংস উৎপাদনে সয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। আশাকরি প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাণিসম্পদ ও কৃষিখাতকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেদা আক্তার  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে ৫০টি স্টলে দেশি-বিদেশী জাতের গরু, ছাগল, কুকুর, ভেড়া, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, খরগোসসহ বিভিন্ন প্রজাতির পশু ও পাখি প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। বিকাল ৪টায় প্রদর্শনী শেষে তিনটি ক্যাটাগরিতে ৯টি স্টল মালিককে পুরস্কৃত করা হয়।

পরে সালমান এফ রহমান দোহার উপজেলার সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit