রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সৌদিতে ছেলেদের অনুশীলন, বঞ্চিত মেয়েরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : বলা হয়েছিল, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের সঙ্গে বেশি করে ম্যাচ খেলানো হবে। তবে সেই কথা রাখতে পারছে না বাফুফে। এদিকে ভারত তাদের নারী ফুটবল এগিয়ে নেয়ার লক্ষ্যে ২৪ বছরের পরিকল্পনা নিয়েছে। এতে ভবিষ্যতে বাংলাদেশ হারাতে পারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।

সৌদি আরবে যখন অনুশীলন করছে জামাল ভূঁইয়ারা, তখন নানা সীমাবদ্ধতায় মার্চ উইন্ডোতে ম্যাচ না খেলে বাফুফেতেই সময় কাটাচ্ছেন সাবিনারা। অথচ সাফল্য এনে দেয়ায় এগিয়ে থাকা মেয়েদের একটু সুযোগ দিলে কতটা প্রমাণ করতে পারে ওরা, তা সবারই জানা।

ছেলেরা উন্নত প্রশিক্ষণের জন্য সৌদি আরবে যেতেই পারে। তাতে দোষের কিছু নেই। তবে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দেয়া মেয়েরা কেন বারবার বঞ্চিত, সে প্রশ্নে সঠিক উত্তর মেলেনি।

গুঞ্জন রয়েছে, টাকার অভাবে সিঙ্গাপুর ও ভারতে বহুজাতিক টুর্নামেন্টে খেলতে পাঠায়নি বাফুফে। ইরানের সঙ্গে সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দিকে নজর দিন। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ইরানের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়েছেন শামসুন্নাহাররা।

কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে পেরে ওঠেনি টাইগ্রেসরা। ইরানের নারী ফুটবলারদের জন্য বাজেট আর বাংলাদেশের নারী ফুটবল বাজেটের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। শুধু থাকার জায়গার অভাবে ক্যাম্প ছাড়তে হয়েছে বাংলাদেশের অনেক নারী ফুটবলারকে। 

একটু নজর দিলে দেখা যাবে, তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় সহজ কিছু ভুল না করলে আরও ৩-৪টি গোল দিতে পারত মেয়েরা। ম্যাচের ফল তখন ৪-০ থাকত না। ইরানের বিপক্ষে ম্যাচের আগে তখন আরও আত্মবিশ্বাস পেত মেয়েরা। সেই ব্যর্থতার কারণ হিসেবেও প্র্যাকটিস ম্যাচ না খেলাকে দেখা হচ্ছে। যদি দেশ কিংবা দেশের বাইরে আরও ম্যাচ খেলতে পারা যেত, তাহলে হয়তো এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারত মেয়েরা। 

গেল বছর র‌্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা মালয়েশিয়াকে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরা এই দলটাকে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলিয়ে বিশ্বমানের করার তাগিদ দিয়েছেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেছেন, ভালো করতে চাইলে বেশি বেশি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। তবে ছোটনের সেই তাগিদ বাস্তবে রূপ পায়নি।

২০১০ সালে ইরানের বিপক্ষে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার মাত্র ১-০ গোলে। ১৩ বছরে কতটা এগিয়েছে বাংলার মেয়েরা, তা এই স্কোরলাইনই বলে দেয়। ভারত তাদের ফুটবলে উন্নতির জন্য ২৪ বছরের একটি পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের নেই দীর্ঘ কোনো পরিকল্পনা। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে হয়তো প্রতিভা নষ্ট হতে সময় লাগবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit