রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

লিটনের চার-ছক্কায় টেনশনে ছিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ৫৭ বলে ১০টি চার আর এক ছয়ের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন। 

লিটনকে একের পর এক চার-ছক্কা মারতে দেখে একটু টেনশনে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপনকে একাধিকবার ফোন করেছেন।খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে কি বলেছিলেন সে কথা সংবাদমাধ্যমের সামনে এসে বলছিলেন নাজমুল হাসান পাপন- ‘একবার নয়, একাধিকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী। যখন লিটন দাস চার-ছয় মারছিল তখন উনি বলছিলেন, ‘এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি!’ আমি বলছি, ‘আউট হয়ে গেলেও অসুবিধা নেই, মাত্র কয়েকটা ওভার বাকি রয়েছে, এখন মারতেই হবে। এরকমভাবে খেলার মধ্যেও ফোন করছিলেন। উনি বল বাই বল খেলা দেখেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করায় মুগ্ধ প্রধানমন্ত্রী। তিনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। তিনি বলছিলেন, ‘ইংল্যান্ড হোয়াইটওয়াশ, এটা আসলে চিন্তাই করা যায় না। আমরা নিজেরাও করিনি।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit