রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

ঢাবিতে আঁকা হয়েছে বিশ্বের দীর্ঘতম ‘পাই-এর মান লিখন কর্মসূচি 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়র ফলিত গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে বিশ্বের দীর্ঘতম দৈর্ঘ্যে ‘পাই()’-এর মান লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ১৩ মার্চ ২০২৩ সোমবার দিবাগত রাতে এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবন সম্মুখস্থ রাস্তায় এই কর্মসূচির উদ্বোধন করেন। আজ ১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান এবং ‘পাই’-লিখন কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শওকাত আলী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, এনবিআর-এর অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্ভাবনী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শুধু সংখ্যাতাত্তি¡ক দিক থেকেই নয়, গণিত, প্রকৌশল, কারিগরিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় ‘পাই’-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘতম এই ‘পাই এর মান লিখন’ কর্মসূচি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে গণিতের ব্যবহার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সমন্বিতভাবে উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গণিত ভবন, শহিদ মিনার, জগন্নাথ হল, ফুলার রোড, স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি ও কাজী মোতাহার হোসেন ভবনসংলগ্ন ক্যাম্পাস সড়কে প্রায় ৩ দশমিক ১৪ কিলোমিটার জুড়ে ‘পাই’-এর মান লেখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit