বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মনিরামপুরে গণপিটুনিতে গরু চোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমনসহ সহযোগী আটক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে গরু চুরি করে পালানোর সময় মঙ্গলবার ভোরে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরুচোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমন তানভিরকে আটক করেছে। এ সময় গণপিটুনিতে তার দুই পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার সহযোগী হাসানকে পৌরশহরের মহাদেবপুর এলাকা থেকে আটক করে। আটক সুমন পৌরশহরের ট্রাক চালক আলাউদ্দিনের ছেলে এবং হাসান মহাদেবপুর এলাকার ভ্যানচালক বাবু উদ্দিনের ছেলে।

জানাযায়, সেই কিশোর বয়স থেকে সুমন বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে সমাজে নিজেকে ফেরিওয়ালা, কখনও জীনের বাদশা, আবার কখনও টিকটক ভিডিও তারকা পরিচয় দিয়ে সহজসরল মানুষের সাথে প্রতারনা করে অর্থকড়ি হাতিয়ে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে শিশু ধর্ষনের অভিযোগ। থানায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে। কিশোর অপরাধী থেকে বহুরূপী সুমন তানভীর এখন হয়ে উঠেছে পশু হত্যা ও চুরি সিন্ডিকেটের হোতা। গোপনে গোখাদ্যের সাথে গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় সে ও তার দলবল। পরে ওই খাদ্য খেয়ে যখন গরু-ছাগল মারা যায়, তখন সুমন ও তার দলবল ফেলে দেওয়ার কথা বলে মরা গরু-ছাগল নিয়ে নাম কাওয়াস্তে জবাই দিয়ে মাংস বিক্রি করে আসছিল। এ ছাড়াও সে গরু চোর সন্ডিকেটের হোতা।

অভিযোগ রয়েছে সুমন ও তার দলবলের বিষ মিশ্রিত খাদ্য খাইয়ে পৌরশহরের গাংড়া এলাকায় গত ১৫ দিনে অন্তত: সাতটি গরু ও পাঁচটি ছাগল মারা গেছে। সম্প্রতি মরু গরু নিয়ে নাম কাওয়াস্তে জবাই দেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় সুমনের আরেক সহযোগী আব্দুল্লাহ। কিন্তু পরে তাকে পুলিশ ছেড়ে দেয়। ফলে জনমনে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার ভোরে সুমন ও তার দলবল পৌরশহরের জয়নগর এলাকার মতিয়ার রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি করে। সকাল ছয়টার দিকে গরু নিয়ে পাশর্^বর্তি বেগমপুর গ্রাম পার হবার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে গণপিটুনিতে তার দুই পা ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সকাল নয়টার দিকে মহাদেবপুর এলাকা থেকে তার সহযোগী হাসানকে আটক করে।

আটক সিন্ডিকেট হোতা টিকটক সুমন এলাকাবাসী ও পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় তার সাথে হাসান ছাড়াও আরো জড়িত রয়েছে স্বরূপদাহ গ্রামের ঘরজামাই কসাই আলমগীর হোসেন ও কসাই শাহাজান আলীসহ বেশ কয়েকজনের পরিচয়। থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে ভূক্তভোগী মতিয়ার রহমানের স্ত্রী হাসিনা খাতুন বাদি হয়ে সুমন, হাসান, কসাই আলমগীর ও শাহাজানের বিরুদ্ধে মামলা করেছেন

 

।কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit