রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসির সংঘর্ষ ; আহত-১০

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে এবং দেড় শতাধিক  দোকান-পাট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় বেসরকারি  ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসির সংঘর্ষের এই ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ৫টার দিকে আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে লেগুনার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করে লেগুনার শ্রমিকরা৷ ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা চরাবাগ মোড়ে আসে এবং একপাশ থেকে এলোপাতাড়িভাবে লোকজনকে মারধর করে। এতে ১০ জনের মত আহত হয়। এসময় দোকান-পাটে ভাঙচুর শুরু করে শিক্ষার্থীরা। প্রায় দেড় শতাধিক দোকানে এসময় ভাংচুর করা হয়। একপর্যায়ে সড়কেও আগুন জ্বালিয়ে দেয় তারা।   
আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য হোসেন আলী জানান, তুচ্ছ একটা বিষয় নিয়ে লেগুনায় শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে লেগুনার শ্রমিমকে মারধর করলে এলাকাবাসী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে শিক্ষার্থীরা এলাকাবাসীর উপর চড়াও হলে এলাকাবাসী তাদের ধাওয়া দিলে চলে যায় শিক্ষার্থীরা। এরপর রাত ৮টার দিকে কয়েকশ শিক্ষার্থীরা এসে দোকান ভাঙচুর করে ও লোকজনকে মারধর করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার এসআই এমদাদুর রহমান রাতে জানান, আমরা এখন ঘটনাস্থলেই রয়েছি। এরআগে এ অঞ্চলে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit