মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

শান্ত ও লিটনের দাপুটে ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন ওপেনার লিটন দাস। সিরিজের গত দুই ম্যাচে টসে জিতেছিল বাংলাদেশ আর নিজেদের ইচ্ছা অনুযায়ী করেছিল আগে বোলিং। তৃতীয় ম্যাচে এসে প্রথমবার টসে হারেন টাইগার অধিনায়ক সাকিব আল হসান। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ কাপ্তান জস বাটলার।

টস না জিতলেও মিরপুরের স্লো উইকেটে ঠিকই বাজিমাত করেছেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৪৬ রান। ২২ বলে ২৪ রান করা রনি তালুকদারকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি এনে দেন আদিল রশিদ। তবে সেই স্বস্তি কতক্ষণের।

আগের দুই ম্যাচের মতোই এই ম্যাচেও ফর্মের ধারাবাহিকতা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। দীর্ঘদিন ধরে রানের বাইরে থাকা লিটন  দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন বছরে নিজের প্রথম ফিফটি। দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৮৪ রান।

ক্রিস জর্ডান লিটনকে ফেরানোর পর বাংলাদেশ ইনিংসে কিছুটা ভাটা পড়ে। শেষেরদিকে খুব একটা রান আসেনি। ১৬-২০ ওভারে বাংলাদেশ করে ২৭ রান। শান্ত ৩৬ বলে   ৪৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাকিব করেছেন ৪ রান। তাতে বাংলাদেশের ইনিংস থামে ১৫৮ রানে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit