সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

বিয়ে করলেন কৃষ্ণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়লেন ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ খ্যাত অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। ২০২২ সালেই দীর্ঘ দিনের প্রেমিক চিরাগের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী। অবশেষে সোমবার (১৩ মার্চ) গোয়ায় সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। কৃষ্ণার বর চিরাগ বাটলিওয়ালা পেশায় ডেক অফিসার।

গোয়ায় সমুদ্রের ধারে এক বিলাসবহুল রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। জানা গেছে, বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন কৃষ্ণা। লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে একেবারে বাঙালি নতুন বরের বেশে ধরা দেন অবাঙালি চিরাগ।  

বিয়ে সম্পন্ন হওয়ার পর সামাজিকমাধ্যমে বিয়ের আসর থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কৃষ্ণা। ছবির ক্যাপশনে লেখা, ‘একজন বাঙালি মেয়ে সারাজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলো’। মেহেদি, সঙ্গীতের পর সোমবার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় কৃষ্ণার। সেখানে পরিবার সদস্যদের পাশাপাশি জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজার মতো অনেক টিভি তারকা হাজির ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit