মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জ্যোতিকা জ্যোতি হলেন শিল্পকলা একাডেমির পরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

 বিনোদন ডেস্ক : শিল্পকলা একাডেমির পরিচালক পদে অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে জ্যোতিকা পাল জ্যোতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‌‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী সময়ে তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ এবং আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’। ২০১০ সালের শুরুর দিকে তিনি এ সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা ১০-এ স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit